ওকিনাওয়ায় ধর্ষণ

দুই মার্কিন সৈন্যের ৯ ও ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২১:০৮
যুক্তরাষ্ট্রের দুই সৈন্যকে ৯ ও ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গত অক্টোবর মাসে ওকিনাওয়ায় জাপানের এক নারীকে ধর্ষণের দায়ে তাদের এই সাজা দেয়া হয়। ওই সময় ধর্ষণের ঘটনায় এ দ্বীপটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জিজি প্রেসের খবরে বলা হয়, মোহা ডিস্ট্রিক্ট কোর্ট জানায়, ধর্ষণের দায়ে ক্রিস্টোফার ব্রাউনিংকে (৫৪) ১০ বছর এবং স্কাইলার ডজিয়ারওয়াকারকে (২৩) নয় বছর সাজা ভোগ করতে হবে। এ সপ্তাহের গোড়ার দিকে এ দুই মার্কিন সৈন্য তাদের দোষ স্বীকার করে। এই ধর্ষণের ঘটনায় জাপানে অবস্থানরত সকল মার্কিন সৈন্যের চলাফেরার ক্ষেত্রে দেশব্যাপী রাত্রিকালীন কার্ফ্যু জারি করা হয়।