সংবাদ কণিকা

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২১:০৮
প্রবীণ নারীর জন্মদিন জাপানের একটি নার্সিং হোমে বিশ্বের সবচেয়ে প্রবীণ নারীর ১১৫তম জন্মদিন মঙ্গলবার পালিত হয়েছে। মিসাও ওকাবা নামের এই নারী দেশটির পশ্চিমাঞ্চলীয় ওসাকা নগরীতে বসবাস করেন। তার তিন ছেলে-মেয়ে। এদের দু’জন এখনো জীবিত রয়েছেন। তাদের বয়সও ৯০ ছাড়িয়ে গেছে। বিশ্বের দীর্ঘজীবী নারী হিসেবে গতমাসের শেষের দিকে ওকাবার নাম গিনেস বুকে স্থান পায়।—এএফপি ইসরাইলী সৈন্যদের ওপর নিষেধাজ্ঞা ইসরাইলী সামরিক কমান্ডাররা সমপ্রতি তাদের অধীনস্থ সৈন্যদের উদ্দেশ্যে নতুন কিছু নির্দেশ জারি করেছেন। তার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে ভিডিও এবং ছবি আপলোড করার ওপর নিষেধাজ্ঞা। তারা বলেছেন, সমপ্রতি এমন কিছু ছবি ও ভিডিও এভাবে প্রকাশিত হয়েছে যাতে দেখা যাচ্ছে সৈন্যরা নগ্ন অবস্থায় বন্দুক হাতে ছবি তুলেছে এবং ফিলিস্তিনিদের প্রতি খারাপ আচরণ করছে।—বিবিসি বন্য প্রাণী রক্ষায় সম্মেলন প্রায় দু’শোটি দেশের সরকার প্রতিনিধিরা এ সপ্তাহেই থাইল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা বন্ধের ব্যাপারে আলোচনা করতে। প্রাণী সংরক্ষণকারী একটি গ্রুপ ইতিমধ্যেই সতর্ক করে বলেছে বন্যপ্রাণী হত্যার মাত্রা বেড়েই চলেছে। গুরুত্বপূর্ণ বিষয় হল- যেদেশে বৈঠকটি হতে চলেছে ঐ দেশটি অর্থাত্ থাইল্যান্ডই, আফ্রিকা ও চীনের মধ্যে অবৈধভাবে বন্যপ্রাণী ব্যবসার জন্য ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হয় বলে অভিযোগ আছে।—বিবিসি আলো জ্বালাবে ফুটবল! যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক চার শিক্ষার্থী মিলে বানিয়েছেন ‘সকেট’ নামের এমন এক ফুটবল, যা দিয়ে সাধারণ ফুটবলের মতো খেলা তো যাবেই, ব্যবহার করা যাবে বিছানার পাশে রাখার ল্যাম্প হিসেবেও। মাঠে বলটি নিয়ে ৩০ মিনিট খেললে যতোটা বিদ্যুত্ শক্তি জমা হবে, তা দিয়ে ছোট আকৃতির এলইডি বাতি জ্বালানো যাবে প্রায় তিন ঘণ্টা।—বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম