টটেনহ্যাম আজ বৃহস্পতিবার হোয়াইট হার্ট লেনে ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে ইতালির ঐতিহ্যবাহী দল ইন্টারমিলানের। অন্যদিকে ইংল্যান্ডের আরেক দল চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি রোমানিয়ার দল স্টুয়া বুখারেস্টির মোকাবেলা করবে।
সম্প্রতি টটেনহ্যাম দারুণ খেলছে। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে আন্দ্রে ভিলাস বোয়াসের দলটি। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে দলটি। চেলসি এবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই বিদায় নিয়ে ইতিহাস গড়ে। চ্যাম্পিয়ন হওয়ার পরের মৌসুমেই গ্রুপ পর্বে বিদায়ের ঘটনাটি তো বিরল। প্রিমিয়ার লিগে চেলসিকে টপকে পয়েন্ট টেবিলের তিনে উঠেছে টটেনহ্যাম। চেলসির জন্য শীর্ষ তিন দল হিসেবে থাকাটা চ্যালেঞ্জও বটে।
