ম্যাচ পাতানো বিতর্কে আম্পায়ার নাদির শাহকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে বলে সংবাদ বেরিয়েছে অনেক আগেই। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হচ্ছিল না। গতকাল বোর্ড সভা শেষে একটা আনুষ্ঠানিক ঘোষণা আশা করা হচ্ছিল। কিন্তু গতকালও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হল না। কারণ হিসেবে বলা হল, আইসিসির চাওয়া।
বিসিবি নাদির শাহর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার পর আইসিসিকে ব্যাপারটা জানানো হয়েছিল। আইসিসি আরও কিছু ব্যাপার জেনে নিশ্চিত হয়ে তারপর ব্যাপারটা আনুষ্ঠানিকভাবে জানাতে বলেছিল বিসিবিকে। আইসিসির চাওয়া অনুযায়ী সবকিছুই তাদের জানানো হয়েছে বলেও বিসিবি সভাপতি বলেছেন। কিন্তু গতকাল জানানো হল, আইসিসি চিঠি দিয়ে আরও কিছু ব্যাপারে নাকি পরিষ্কার হতে চেয়েছে।
ফলে নাদির শাহর ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে দেরীই হবে।
