সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন : সিপিবি

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২২:০০
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সাম্প্রদায়িক শক্তি ঘোষণা দিয়ে দেশকে গৃহযুদ্ধে ঠেলে দেয়ার যে ঘোষণা দিয়েছে তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, এ শক্তিকে নির্মূল করতে না পারলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। গতকাল বুধবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম একথা বলেন। দলের কেন্দ্রীয কার্যালয়ের সমানে আয়োজিত এক সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেলিম বলেন, দেশে মুক্তিযুদ্ধের চেতনার যে অর্থনীতি কায়েম করার কথা ছিলো তা না করে বড় দলগুলো মুক্তবাজার অর্থনীতি চালিয়ে যাচ্ছে। ফলে রাজনীতিতে দুর্বৃত্তায়ন চলছে। তিনি এ অবস্থা থেকে মুক্তি পেতে জোট এবং মহাজোটের বাইরে বাম শক্তির ঐক্য গড়ে তোলার আহবান জানান। মুজাহিদুল ইসলাম সেলিম তার বক্তব্যে পার্টির প্রয়াত নেতাসহ গণতান্ত্রিক সংগ্রামে নিহতদের স্মরণ করেন। সমাবেশশেষে একটি মিছিল পার্টি অফিসের আশপাশের রাস্তাগুলো প্রদক্ষিণ করে।