এ বছর হজ্বে যাবেন এক লাখ ২৮ হাজার জন

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২২:০১
২০১৩ সালে বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৮ হাজার হজ্বযাত্রী পবিত্র হজ্ব পালনের উদ্দশ্যে সৌদী আরব যাবেন বলে আশা করা যাচ্ছে। এই যাত্রী সংখ্যার শতকরা ৫০ ভাগ বহন করবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি মৌসুমে সুষ্ঠুভাবে এ বছরের হজ্ব সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে সাড়ে ৪০০ থেকে ৫০০ যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ লিজ নেয়ার উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ৫০ হাজার ৫শ’ ৫০ জন হজ্বযাত্রী পবিত্র হজ্ব পালন করেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ৫৪ হাজার একশ’ ঊনআশি হজ্বযাত্রী পরিবহন করে।