গতকাল রাতে নেপাল ফিলিস্তিন ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় সাত পয়েন্ট নিয়ে ফিলিস্তিন ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে চলে গেল। ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ।
চ্যালেঞ্জ কাপ ফুটবলের পাঁচ গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা রানার্সআপ দুটি দল চূড়ান্ত পর্বে খেলবে। বাংলাদেশ সেরা রানার্সআপ হওয়ার অক্ষোয়। কারণ আরো দুটি গ্রুপের খেলা এখনও শুরু হয়নি। ২৬ মার্চ শেষ হবে সেই গ্রুপ দুটির খেলা। তার আগ পর্যন্ত বাংলাদেশকে অপেক্ষা করতে হবে। আজ বিকাল পাঁচটায় নেপাল থেকে ঢাকায় ফিরবে বাংলাদেশ।
ডি গ্রুপ বাছাই
দল খেলা জয় ড্র হার গোল পয়েন্ট
ফিলিস্তিন ৩ ২ ১ ০ ১০/০ ৭
বাংলাদেশ ৩ ২ ০ ১ ৬/১ ৬
নেপাল ৩ ১ ১ ১ ৬/২ ৪
নর্দার্ন মারি ৩ ০ ০ ৩ ০/১৯ ০
