রাজনীতি বোঝার বয়স হয়নি। ‘ইসলাম রক্ষার’ কথা বলে অন্যেরা প্ররোচনা দিয়ে তাকে নিয়ে গিয়েছিল মিছিলে। সেখানে গুলিবিদ্ধ হয়ে অকালে প্রাণ দিল কিশোর মাহফুজ (১৬)। গত সোমবার সিরাজগঞ্জের উল্ল¬াপাড়ায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। মাহফুজ উল্ল¬াপাড়া উপজেলার ফলিয়া গ্রামের আব্দুল আজিজের পুত্র । সে ফলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়তো।
ছেলে হারানোর শোকে তার মা এখন পাগলপ্রায়। ছেলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। পরিবারের সাথে কথা বলে জানা গেছে, মায়ের বারণ সত্ত্বেও প্ররোচনায় পড়ে সে মিছিলে গিয়েছিল। উল্ল¬াপাড়া উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের পূর্ব দেলুয়া নামক স্থানে জামায়াত-শিবির কর্মীরা লাঠি মিছিল বের করে। পুলিশের বাধা পেলে তারা ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এই সংঘর্ষের বলি হয় মাহফুজ।
মাহফুজের পরিবার চায় তার ছেলের প্রানের বিনিময়ে হলেও এই দেশে যেন শান্তি ফিরে আসে। আর কোন বাবা-মায়ের বুক যেন খালি না হয়।
