হরতালে গাড়ি ভাংচুর

নেত্রকোনায় বিএনপির ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২২:৫৫
গত মঙ্গলবার বিএনপির ডাকা হরতাল চলাকালে নেত্রকোনায় গাড়ি ভাংচুর, টেম্পোতে পেট্রোল বোমা হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা এবং ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এর প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, সম্পাদক আবু তাহের তালুকদার।