স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মো. শাহিন আহম্মেদ ৬ হাজার ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. হুমায়ুন কবির চাঁন ৫ হাজার ৪৮ ভোট পেয়েছেন । সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। চেয়ারম্যান পদে এ উপ-নির্বাচনে ২০ হাজার ৯৯০ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ৯৯ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে বিএনপির ২ জন ও আওয়ামী লীগের ২ জন প্রার্থী অংশ নেন। উল্লে¬খ্য, বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিনের মৃত্যুতে গত ১৭ ডিসেম্বর চেয়ারম্যান পদটি শূন্য হয়।
