সোনাকান্দা পীরের মাহফিল আজ

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২২:৫৭
সোনাকান্দা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মাহমুদুর রহমানের আগমন এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শোলাপুকুরিয়া গ্রামের মরহুম আব্দুল গফুর-এর ২১তম ওফাত দিবস উপলক্ষে বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা ছানা উল্লাহ জেহাদীর উপস্থাপনায় মাহফিলে বয়ান করবেন সোনাকান্দা কামিল মাদ্রাসার মুফাচ্ছির মাওলানা বেলাল হোসেন, মুহাদ্দিস মাওলানা আনিছুর রহমান আশরাফী, দৌলতপুর দরবার শরীফের পীরজাদা মাওলানা মুফতী খলিলুর রহমান ও মাওলানা নাঈমুর রহমান প্রমুখ।