ডা. নূর উন নবী
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. নূর উন নবীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গ্রামের বাড়ি ও চট্টগ্রামের মরহুমের বাসভবনে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। মেডিসিন ও হূদরোগ বিশেষজ্ঞ মরহুম ডা. নবী কর্মজীবনে মেডিসিনের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে দায়িত্ব পালন করেন।
এম এ হাকিম
স্বরূপকাঠি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষানুরাগী অধ্যক্ষ এম এ হাকিমের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের সোহাগদলস্থ নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
