ক বি তা

মৃত্যু-নিয়তি

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ১৮:৪২
স্বপ্নের অপঘাতে একবার তোমার মৃত্যু হয়েছিল সমাধি ঘিরে উপবন-উপনদীর জলছলাচ্ছলে কোনো এক দেবদূত তোমার পায়ের কাছে আছড়ে পড়ে পুনর্জন্মের আদি-অন্ত নিয়ে উড়বার ভঙ্গি থেকে কোনো দূরদেশে নীড় বাঁধে কিন্তু ঘরের উপকরণ বিষয়ে কোনো জ্ঞান ছিল না। উড্ডয়নপর ডানার কাছে কিছু স্মৃতি রেখে সে শোনাল তার গত জন্মের আকুতির কথা তোমার শুশ্রূষার কাছে নিতান্ত মূল্যহীন সেসব শুধু একঘেয়ে গানে ভারাবনত করে তোলে পুনর্জন্মের পর তোমার জন্য শুধু অপঘাত মৃত্যু-নিয়তি লেখা থাকে।