সারা রাত চলে সকালে বন্ধ হয়ে যাওয়া মেশিনের মতো... আমার চোখ ঠান্ডা হয়ে এল; পাখি দেখি শত শত। কাগজের মতো ওড়ে... ছাড়াবাড়ির পুকুরে বড়শি ফেলা বৃদ্ধের মতো পাখিদের জীবনের কথা ভাবি... পাখিরা আকাশে যেন ছেঁড়া ঘুড়ি ঘোরে।
নদীপারের ভূমিগুলোকে সত্যি মনে হয় ভাসমান । নাম না জানা অনেক গাছ এখন ফুলগাছ হয়ে গেছে... ক্ষেতে ক্ষেতে পাকাধান। তালগাছটার আলাদা একটা মর্যাদা আছে। দিনকে দিন বাড়িটা আমাদের পাতার স্তূপ হয়ে যায়... আর ফুলগুলি নাচে।
পাখির কণ্ঠস্ব্বর যেন আকাশ থেকে কেউ মিউজিক বাজায়। মন আমার বালিকার স্তনের মতো বড় হয়ে ওঠে; শান্ত হয়ে যায়। যেন বেলুন ফোলায় কোনো রাখাল বালক। ঢেউয়ের মাথায় দেখি লাল লাল টুকরো আলোক।
