আরোহণ করা যায় এমন মোটরবাইকগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু মোটরবাইক হলো মনস্টার সাইকেল নামে পরিচিত একটি মোটরবাইক। ২০০৫ সালে এটি তৈরি ও প্রদর্শন করেন আমেরিকার স্টকটনের বাসিন্দা গ্রেগরি ডানহাম। তার বানানো এই মোটরবাইকটির উচ্চতা ছিল ৩.৪২৯ মিটার বা ১১ ফুট ৩ ইঞ্চি। ৮.২ লিটার ভি-এইট ইঞ্জিন চালিত এই মোটরবাইকটির ওজন ২.৯৪৮ টন বা ৬,৫০০ পাউন্ড এবং বাইকটির দৈর্ঘ্য হলো ৬.১৮৭ মিটার বা ২০ ফুট ৪ ইঞ্চি। মজার বিষয় হলো, ঢাউস আকৃতির এই বাইকের চাকাগুলোও কিন্তু কম বিশাল নয় এবং এর উচ্চতা ছিল ১.৮৮ মিটার বা ৭৪ ইঞ্চি।
