জোকস

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২০:০১
 প্রথম বন্ধু :আচ্ছা আমি যে সবকিছু দুটো করে দেখছি এর সহজ সমাধান কী বল তো? দ্বিতীয় বন্ধু :সহজ সমাধান চাইলে এক চোখ বন্ধ করে রাখ। দুই চোখ মিলে যেহেতু দুটো দেখছিস, তাই এক চোখ বন্ধ রাখলে অর্ধেকই তো দেখার কথা তাই না!  স্বামী :কি বিষয় বল তো, আজ এত বেলা হয়ে গেল অথচ এখনও রান্না করোনি? আমি চললাম হোটেলে। তোমার ইচ্ছা হলে তুমি দেরি করেই খেয়ো। স্ত্রী :না, না। দেরি করতে যাব কেন। তুমি একটু অপেক্ষা কর। আমি এখুনি তৈরি হয়ে আসছি। তারপর দু’জন মিলে না হয় একসাথেই বাইরে খেতে যাব!  মা :কি রে বিল্টু দিন দিন তোকে এত শুকনো দেখা যাচ্ছে কেন? বিল্টু :চিন্তা করো না মা! বৃষ্টির সময় আসতে আর তো মাত্র মাসখানেক বাকি। তখন ঠিক ভেজা দেখা যাবে।  প্রেমিক :তোমার বাবার সাথে কি এখন কথা বলা যাবে। প্রেমিকা :হ্যাঁ, এখন বাবার পায়ে জুতা নেই তো কাজেই যা বলার এখনই বলে এসো!  ক্রেতা :আশ্চর্য এত কম দামে ঘড়ি বিক্রি করে আপনাদের পোষায়? বিক্রেতা :সত্যি বলতে কি, ঘড়ি বেঁচে তো আর লাভ করতে পারি না। তবে পরে এইসব ঘড়ি যখন ক্রেতারা মেরামত করার জন্য আসেন তখন সেটা মিলিয়ে বেশ পুষিয়ে যায়!