সত্যিকার অবসর সেই উপভোগ করে, যে তার অবসরকে আত্মার পরিশুদ্ধির জন্য ব্যবহার করে।
- হেনরি ডেভিড থরো
অলস লোকেরা অবসরের আনন্দ পায় না।
- এমিলি ডিকেনসন
আমার কাছে অবসর হচ্ছে এমন একটা সময় যে সময়ে প্রয়োজনীয় কিছু করে রাখা যায়।
- টমাস হুড
অবসর হচ্ছে মূল্যবান কোনো কিছু চিন্তা করার উত্কৃষ্ট সময়। - ক্রিস্টোফার
অবসরময় জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস। - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
