নারী দিবসের নাটক ‘দখল’

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২০:১৯
এটিএন বাংলায় আজ রাত ৮টায় প্রচার হবে নারী দিবসের বিশেষ নাটক ‘দখল’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, রাইসুল ইসলাম আসাদ, চন্দা মাহজাবিন প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যায়—চন্দা মাহজাবিন ও অপূর্ব মা-ছেলে। ছেলের বয়স যখন এক বছর তখন তিনি স্বামীর বাড়ি ছেড়ে চলে আসেন। নিজের মতো করে বড় করেন ছেলেকে। মা আর ছেলের মাঝে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। কখনই অপূর্ব তার বাবাকে খোঁজেনি। দীর্ঘ সময় পর একটি চিঠি আসে। চিঠি পড়ে চন্দা মাহজাবিন জানতে পারেন তার স্বামী অসুস্থ, তাকে দেখতে যেতে অনুরোধ করেছে। তিনি ছেলেকে চিঠির বিষয়টি বলেন, কিন্তু ছেলে মাকে রেখে আসতে রাজি হয় না। এভাবেই এগিয়ে যায় নাটকটি।