আলোকিত নারী-২০১৩

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২০:২০
বিশ্ব নারী দিবস উপলক্ষে আরটিভি আয়োজন করেছে ‘আলোকিত নারী-২০১৩’। এই অনুষ্ঠানে দেশবরেণ্য বিশিষ্ট নারী ব্যক্তিত্বদেরকে ৮টি বিশেষ ক্ষেত্রে যেমন—নারী উদ্যোক্তা (ব্যবসা) গীতিআরা সাফিয়া চৌধুরী, শিক্ষকতায় হামিদা আলী, সংগীতে সাবিনা ইয়াসমিন, অভিনয়ে ফেরদৌসী মজুমদার, সাহিত্যে সেলিনা হোসেন, সাংবাদিকতায় নূরজাহান বেগম, এবং সাহসী তরুণী হিসেবে এভারেস্ট জয়ী নিশাত মজুমদারকে অসামান্য অবদানের জন্য ‘আলোকিত নারী-২০১৩’ সম্মাননা প্রদান করা হবে। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী শাকিলা জাফর, ফাহমিদা নবী, বন্দনাসহ আরও অনেকে। নৃত্য পরিবেশনায় থাকবেন কবিরুল ইসলাম রতন ও তার দল।