‘গানে গানে দেশে দেশে’তে আজকের অতিথি সংগীতশিল্পী সুবীর নন্দী ও ফেরদৌস আরা। বাংলা গানসহ পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতা সমৃদ্ধ গান নিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়েছে। সৈয়দ আব্দুল হাদীর উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় ‘গানে গানে দেশে দেশে’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।