গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামে চালকলের বয়লার বিস্ফোরণে শামসুল হক নামের একজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় তিনটি বসতঘর উড়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গতকাল বৃহস্পতিবার সকালে তালগাছী গ্রামের ছাগল হাট সংলগ্ন আব্দুল আজিজের চাতালে ধানসিদ্ধ করার কাজ চলছিলো। সকাল আটটার দিকে এই চাতালের বয়লারটি আকস্মিকভাবে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে বয়লার সংলগ্ন তিনটি বসতঘরের চালের টিন উড়ে যায়। বয়লা বিস্ফোরণে শামসুল নামের কর্মরত এক শ্রমিকের মুখমণ্ডল ও শরীর গরম পানি ও আগুনে ঝলসে যায়।
