কাউখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২১:৩৫
কাউখালীতে গতকাল বৃহস্পতিবার কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে ২০ ইভেন্টে চারশতাধিক ছাত্র/ছাত্রী অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এস,এম, আহসান কবীর। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবিব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, পল্টন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল হক, সুব্রত রায় প্রমুখ।