মুক্তিযুদ্ধ জাদুঘরের মুক্তি উত্সব আজ শুরু

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:০৪
মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে ‘মুক্তির উত্সব’ আয়োজন করা হয়েছে। জাদুঘর থেকে জানানো হয়, জাদুঘরের শিক্ষা কর্মসূচির অধীনে বিগত বছরে অংশ নেয়া ছাত্র-ছাত্রী, শহীদ পরিবারের সদস্য, শিল্প-সাহিত্যিক, সংগীত শিল্পী ও যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে সংগঠিত তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।