পল্টনে বুধবারের সহিংসতা

বিএনপি-জামায়াতের ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:৩০
বিএনপির কেন্দ ীয় কার্যালয়ের সামনে বুধবারের বিক্ষোভ সমাবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও জামায়াতের প্রায় দুই শতজন নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। বুধবার রাতেই পুলিশ বাদী হয়ে পল্টন থানায় এ মামলা দায়ের করেন। আসামির তালিকায় রয়েছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, হাবিব উন নবী সোহেল, আজিজুর বারী হেলালসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিএনপি ও জামায়াতের অজ্ঞাতনামা আরও ১৫০জনকে আসামি করা হয়। এ মামলায় পল্টন থানায় ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা সবাই জামায়াতের কর্মী। তাদের সবার বাড়ি ঢাকার বাইরে।