মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:৩২
মির্জা রহিমা খাতুন সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ক্যাপ্টেন (অব.) জামিলুর রহমানের মাতা মির্জা রহিমা খাতুনের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। আজ বাদ আছর উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৯ নম্বর রানা ভোলা এভিনিউর বাসভবনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। মাহমুদা বেগম লৌহজং থানার কলমা নিবাসী মরহুম আলহাজ্ব আশরাফ উদ্দিন মিয়ার সহধর্মিণী মাহমুদা বেগমের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার গ্রামের বাড়ীতে দোয়া মাহফিল ও গরীব দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। মরহুমার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। দারগ আলী আজ উনসত্তুরের গণঅভ্যুত্থানে শেরপুর জেলার প্রথম শহীদ দারগ আলীর ৪৩তম মৃত্যুবার্ষিকী। শহীদের স্মরণে আজ বলাইরচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।