প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক পদে রদবদল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল মামুন খালেদকে মিরপুর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের ভিসি পদে বদলি করা হয়। ডিজিএফআইয়ের ডিজি পদে ব্রিগেডিয়ার জেনারেল আকবর হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক (অফিসিয়ারিং) হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি হয়। সর্বশেষ ব্রিগেডিয়ার জেনারেল আকবর হোসেন স্বতন্ত্র এরিয়া (ডিফেন্স) ব্রিগেড কমান্ডার ছিলেন। এর আগে তিনি ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টিলিজেন্স অব ব্যুরো’র (সিআইবি) পরিচালক ছিলেন। এর আগে মেজর জেনারেল মামুন খালেদকে ২০১১ সালের জুন মাসে ঢাকা সেনানিবাসের লগ এরিয়া থেকে ডিজিএফআইয়ের ডিজি হিসাবে নিয়োগ দেয়া হয়েছিল।
