গতকাল বৃহস্পতিবার ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম মহানগরের দায়িত্বশীল নেতৃবৃন্দের দিক-নির্দেশনামূলক এক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম নগরীর এক কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় উপদেষ্টা, বাবুনগর মাদরাসার মহাপরিচালক, আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী (পীর সাহেব বাবুনগর)। ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আসহান উল্লাহর পরিচালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন সংগঠনের মহানগর সভাপতি মাওলানা মঈনুদ্দীন রুহী, উত্তর জেলা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা জিয়াউল হাসান, মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সম্প্রতি যুদ্ধাপরাধীর বিচারের ‘ধুয়া তুলে’ সারাদেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে সাধারণ মানুষকে পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে। সরকার পার্শ্ববর্তী দেশের মদদে পরিকল্পিতভাবে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আজ চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। ৪ বছরের ব্যর্থতাকে সামাল দিতে না পেরে গণহত্যা শুরু করেছে।- প্রেস বিজ্ঞপ্তি
