আইন-শৃংখলার অবনতি ও দায়িত্বে অবহেলার কারণে গত বুধবার রাতে পীরগাছা থানার ওসি বজলুর রশিদকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে নীলফামারী জেলায় বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন নীলফামারী জেলা ডিবি’র ওসি আরমান হক।
গত ২৮ ফেব্রুয়ারি হরতাল চলাকালে জামায়াত শিবিরের সাথে পুলিশের সংর্ঘষ হয়। এতে ২০ জন পুলিশসহ প্রায় ৪০ জন আহত হয়। এদের মধ্যে প্রায় ১৫ জন গুলিবিদ্ধ হয়। আহত পুলিশ সদস্য মোজাহার আলী গত মঙ্গলবার ঢাকায় সম্মিলিত সাময়িক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থানে জামায়াত-শিবির, আওয়ামী লীগ ও পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।
