বরিশালে ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে অগ্নিকাণ্ড

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:৪৪
নগরীর প্যারারা রোডে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) জেলা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ কাগজপত্র পুড়ে যায়। আগুনে পার্শ্ববর্তী বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। অপর পাশে স্থানীয় পত্রিকা দৈনিক বরিশাল প্রতিদিনে আগুন ছড়িয়ে পড়লে সেখান থেকে দমকল বাহিনীকে ফোন করলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পত্রিকা অফিসের কোন ক্ষতি হয়নি। তবে ওয়ার্কার্স পার্টির অফিস ও শিক্ষক সমিতির ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ নাথ বাড়ৈ জানান, এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তিনি জানান, রাত দেড়টার দিকে কার্যালয়ের উত্তরাংশে আগুন লাগে। পরে তা বাকবিশিসের কার্যালয়ে ছড়িয়ে পড়ে।