ভান্ডারিয়ার গৌরিপুর ইউনিয়নে টিপু চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:৪৫
গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভান্ডারিয়ার গৌরিপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বদিউজ্জামান টিপু (তালা) ৪ হাজার ৯শত ৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রার্থী আবুয়াল হোসেন আলো সওদাগর (আনারস) ৩ হাজার ৩শত ৩ ভোট পেয়েছেন। ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১২ হাজার ৬শত ১৪জন। উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান দুলালের মৃত্যুর পর পদটি শূন্য হয়। নবনির্বাচিত চেয়ারম্যান টিপু সাবেক ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান দুলালের ছোট ভাই।