ডুবতে থাকা শার্পের ৩ শতাংশ শেয়ার কিনেছে স্যামসাং

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ১৫:২৪
ক্রমাগত লোকসানের মধ্যে থাকা জাপানের ইলেকট্রনিক্স নির্মাণকারী প্রতিষ্ঠান শার্পের তিন শতাংশ শেয়ার কিনছে স্যামসাং ইলেকট্রনিক্স। যার মূল্য ১১০ মিলিয়ন ডলার। পাহাড়সম লোকসানের মধ্যে থাকা শার্প তার কার্যক্রম চালানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সবচেয়ে বেশি টিভি নির্মাণকারী প্রতিষ্ঠান স্যামসাং শার্পের শেয়ার কেনার ফলে প্রতিষ্ঠানটি হয়তো ক্রমাগত লোকসানের হাত থেকে রক্ষা পেতে পারে। এমন নয় এতে শুধু শার্পেরই ব্যবসা-বাণিজ্য করা সহজ হবে। তারচেয়ে বড় কথা শার্পের অনেক পণ্যের, বিশেষ করে ফ্ল্যাট স্ক্রিন টিভির ক্রেতা হতে পারে স্যামসাং। — পলাশ সরকার