সম্প্রতি তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অন্ত্যজ পরিষদের সমন্বয় সভা নীল কোমল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে এবং মানুষের জন্য এর সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার খন্দকার রেজওয়ানুল করিম। ইমদাদুল হক ও সোমা সরকারের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক শশাঙ্ক শেখর ঢালী, সাবেক ভাইস-চেয়ারম্যান এলাহী বক্স মোড়ল ও মুক্তিযোদ্ধা বিশ্বাস কোহিনুর ইসলাম। এসময় সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, অন্ত্যজ পরিষদ নেতা রাজেশ্বর দাশ, কায়কোবাদ সরদার, দেবাশীষ দাশ, আব্দুস সাত্তার, মিলন দাশ, সরস্বতী দাশ, প্রবীর কুমার, রবিউল ইসলাম, শিলা দাস, বিশ্বনাথ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
