সাতক্ষীরার তালায় নেটওয়ার্কিং ও সমন্বয়ের মাধ্যমে সুশীল সমাজ কমিটির প্রাতিষ্ঠানিক রূপদান বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কোর্স বুধবার বিকালে জাতপুর ডব্লিউজেসিসি প্রশিক্ষণ কেন্দ্রে সম্পন্ন হয়। উইমেন জব ক্রিয়েশন সেন্টারের (ডব্লিউজেসিসি) বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ডব্লিউজেসিসি’র প্রধান নির্বাহী আশরাফুন্নাহার আশা। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ডব্লিউজেসিসির প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, উপজেলা কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ এবং মনিটরিং এন্ড ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ ওয়ালীউল্লাহ। উক্ত প্রশিক্ষণে জালালপুর ও তেঁতুলিয়া ইউনিয়নের ৩৬ জন সুশীল সমাজ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
