অসহায় দরিদ্রদের আইনগত সহায়তা প্রদান বিষয়ে জেলা পর্যায়ে এক কর্মশালা গত সোমবার দুপুরে জেলা জজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট মুরলী ধর দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ কে এম জুলফিকার আলী। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, এনজিও আবাস চেয়ারম্যান বাহাউদ্দিন সেলিম, সুন্দরম নাট্য থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খা, এডভোকেট মোহিত চৌধুরী, কলেজ ছাত্রী জাকিয়া জান্নাত লামি, এনজিও আরডিসি’র নির্বাহী পরিচালক কাজী ফরিদা আক্তার প্রমুখ। সভা পরিচালনা করেন জৈন্তিয়া ছিন্নমূল সংস্থার প্রকল্প পরিচালক মোঃ কয়েছ আহমদ।
সভায় জেলা ও দায়রা জজ কে এম জুলফিকার আলী বলেন, সরকার লিগ্যাল এইড কমিটির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে আইনগত সহায়তা প্রদান করছে। এ সেবা গ্রহণে ইচ্ছুক অসহায় দরিদ্রদেরকে লিগ্যাল এইড কমিটির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।
