মেহেরপুরে আশার স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসুচি

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ১৫:৪৩
দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত আশার সদস্যদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে ‘আশা’ ঋণ কার্যক্রমের পাশাপাশি জুন’২০১২ থেকে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার সপ্তাহব্যাপী “হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এদিন সকালে শহরের নতুনপাড়া কাকলী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা মেহেরপুর জেলা ব্যবস্থাপক খন্দকার মোঃ আলাউদ্দীন। কাকলী সমিতির সভানেত্রী লাভলী খাতুনের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশা মেহেরপুর সদরের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম, উজলপুর ব্রাঞ্চ ব্যবস্থাপক মোঃ জামিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন “হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ”সর্ম্পকে আশা স্বাস্থ্য সচেতনতামূলক সপ্তাহব্যাপী কর্মসূচীতে, খাবারবাহী রোগ থেকে বাঁচতে হলে খাওয়ার আগে সাবান দিয়ে ভাল করে হত ধোন তাহলে বাঁচবেন রোগ থেকে। এদিকে এই সম্পর্কে আশার প্রতিটি সদস্যদের মধ্যে আলোচনা চলছে। আশা মেহেরপুর জেলার সকল ব্রাঞ্চসহ দেশের প্রায় তিন হাজার ব্রাঞ্চে। সপ্তাহব্যাপী এই পর্বে রয়েছে “হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ”। উক্ত কর্মসূচীতে মেহেরপুর উজলপুর ও সদর ব্রাঞ্চসহ জেলার ১৯টি ব্রাঞ্চের আওতায় সকল মহিলা সমিতির সদস্যদের উপস্থিতিতে “হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ” এই সর্ম্পকে ব্যাপকভাবে আলোচনা করা হয়। উল্লেখ্য, একই দিনে মেহেরপুর জেলার ১৯টি ব্রাঞ্চের মাধ্যমে ১১৫ জন কর্মীর দ্বারা প্রায় ৬৫০০ জন সদস্যদেকে “হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ”সর্ম্পকে সচেতনতামূলক পরামর্শ দেয়া হয়।