৯ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ২৫ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৬ রবিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও নেপচুন। আপনার শুভসংখ্যা:৯ ও ৭। শুভবার:সোম ও মঙ্গলবার। শুভরত্ন:প্রবাল ও এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি:আবেগপ্রবণ, উচ্চাভিলাষী ও অস্থির। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। সহজে ভেঙে যান। আবেগপ্রসূত সিদ্ধান্ত আপনার জীবনে অনেক পরিবর্তনের কারণ হতে পারে। যথাযথ চিন্তা-ভাবনা না করেই নতুন কাজে হাত দেয়ার প্রবণতা আছে আপনার। সমস্যা ও বাধা মোকাবেলায় সংগ্রামী মনোভাব আপনার বড় অস্ত্র। সহজেই আপনি বন্ধুত্ব করতে পারেন। তেমনি আপনার শত্রুসংখ্যাও হবে অনেক।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ফরাসী বিপ্লবী মিরাবোঁ, দাবাড়ু ববিফিশার, নভোচারী ইউরি গ্যাগারিন, শিল্পী কাইয়ুম চৌধুরী, কবি ফজল এ খোদা, রাজনীতিক মাওলানা আবদুল মান্নান, সাহিত্যিক অসীম রায়, সৈয়দ ইকবাল, ভাস্কর ডেভিড স্মিথ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ উদারতা ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে। কেউ আঘাত করলে পাল্টা আঘাত দেয়ার চেষ্টা করুন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আজ কোনো ব্যাপারে ঝুঁকি না নিলেই ভালো করবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ রাজনীতিবিদদের প্রতিষ্ঠা লাভের প্রচেষ্টা সফল হতে পারে। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। পদস্থ ও প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। আপনজনদের কারো সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। রোমাণ্টিক যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ শরীর মন খুব একটা ভালো থাকবে না। প্রসাবী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। আজকে যেকোনো সমস্যা ধৈর্য ও সহনশীলতার সাথে মোকাবেলা করুন। দাপ্তরিক ব্যাপারে পত্র যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। আজ কাউকে কোনো ধারকর্য দেয়া ঠিক হবে না।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ পুরনো কোনো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। বিকালের দিকটা তুলনামূলকভাবে ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বাণিজ্যিক যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আজ দূরের যাত্রার কোনো কর্মসূচি থাকলে বাতিল করাই ভালো। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কাউকে মাত্রাতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। প্রতারিত হওয়ার আশংকা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কোনো কারণে চিন্তা বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ সামগ্রিকভাবে সময় অনুকূল থাকবে। কাজকর্মে সাফল্য আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। রোমাণ্টিক যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয় হ্রাস করার চেষ্টা করুন। সঞ্চয়ের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। পরিচিত কেউ আপনার সাহায্যে এগিয়ে আসতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্স শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ চাকরির ইন্টারভিউতে সাফল্য পেতে পারেন। দিনটি ব্যয়বহুল হতে পারে। অনুকূল সময়ের জন্য প্রতীক্ষা করুন। বিকালের দিক তুলনামূলকভাবে ভালো যাবে। সন্তানের ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। রোমাণ্টিক প্রস্তাবে সাড়া নাও পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ সামগ্রিকভাবে সময় অনুকূল থাকবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। বিকালের দিক খুব একটা ভালো নাও যেতে পারে। জরুরি কাজ সকালের দিকে সেরে নিন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ মান-অভিমান পরিহার করে চলার চেষ্টা করুন। গৃহে নতুন অতিথি আসতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
