স্বাধীনতা দিবস ফুটবলে বড় জয় পেয়েছে ওয়ারী ক্লাব। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ৭-০ গোলে হারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে। বিজয়ী দল প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়েছিল। ওয়ারীর জুয়েল রানা হ্যাটট্রিকসহ চারটি এবং রুবেল মিয়া, তেনজিত্ ও রুবেল রহমান একটি করে গোল করেন। একই ভেনুতে অন্য খেলায় বাংলাদেশ নৌবাহিনী টাইব্রেকারে ৪-২ গোলে হারায় ঢাকা ইউনাইটেড ক্লাবকে। নির্ধারিত সময়ে খেলাটি গোল শূন্য ড্র ছিল।
