দীর্ঘকাল পর আজ হকির এজিএম

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:১৯
বাংলাদেশ হকি ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) কতো বছর অনুষ্ঠিত হয় না; তাই পরিষ্কার মনে নেই কারো। তবে সেটা এক যুগেরও বেশি সময় হতে পারে। অবশেষে দীর্ঘ এই প্রতীক্ষার পর আজ অনুষ্ঠিত হবে সেই এজিএম। ফ্যালকন সেন্টারে সকাল সাড়ে নয়টায় ৭০ জন কাউন্সিলর রেজিস্ট্রেশন শুরু করবেন বলে ফেডারেশন সূত্রে জানা গেছে। রেজিস্ট্রেশন শেষে সকাল সাড়ে দশটা নাগাদ এজিএমের মূল কার্যক্রম শুরু হবে। দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার এই বার্ষিক সাধারণ সভায় খরচ হবে তিন লাখ টাকা। যার পুরোটাই দিচ্ছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানি।