বিরোধপূর্ণ জলসীমায় চীনা জাহাজের প্রবেশ

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:২৪
চীনের দু’টি সরকারি জাহাজ বুধবার পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের জলসীমায় প্রবেশ করেছে। জাপানের কোস্টগার্ড জানায়, জাহাজ দু’টি টোকিও নিয়ন্ত্রিত সেনকাকুস দ্বীপের জলসীমায় অবস্থান করছে। স্থানীয় সময় বেলা ১১টার পর জাহাজটি দু’টি সেখানে প্রবেশ করে। উল্লে¬খ্য, বেইজিং-এর কাছে দ্বীপটি দিয়াউস নামে পরিচিত এবং এটি তাদের ভূখণ্ড হিসেবে বেইজিং দাবি করে আসছে। তারা আরো জানায়, চীনের অপর তিনটি পর্যবেক্ষণ জাহাজ বিরোধপূর্ণ জলসীমার ১২ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। গত সেপ্টেম্বর মাসে জাপান তিনটি দ্বীপ জাতীয়করণের পর থেকেই চীনের সরকারি জাহাজগুলো বিরোধপূর্ণ ওই দ্বীপগুলোর চারদিকে অনবরত টহল দেয়া শুরু করে।