সব থেকে বিপজ্জনক দেশ ইরান :যুক্তরাষ্ট্র

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:২৫
আমেরিকার কাছে সব থেকে বিপজ্জনক দেশ ইরান। প্রয়োজনে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতেও পিছপা হবে না মার্কিন সরকার। আমেরিকা জানিয়ে দিল, এই মুহূর্তে সব থেকে ‘বিপজ্জনক’ দেশ হল ইরান। আঞ্চলিক শাস্তি বিঘ্নিত করার ক্ষেত্রে তারাই সব থেকে বড় বিপদ। খবর বর্তমান পত্রিকার। আমেরিকা এও জানিয়েছে, বিভিন্ন দেশকে ব্যবহার করে ইরান তাদের এই ক্ষতিকারক কাজ কারবার চালাচ্ছে। এর মধ্যে ভারতও রয়েছে। মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের জেনারেল জেমস মাতিস একথা জানিয়েছেন। তিনি বলেন, ইরান বিভিন্ন দেশে তাদের এই ক্ষতিকারক কাজ চালিয়ে যাচ্ছে। অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। একদিকে সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদকে সমর্থন জানাচ্ছে। পাশাপাশি একসঙ্গে অনেকগুলি দেশের মাধ্যমে তাদের এই কার্যকলাপ চালাচ্ছে। এই দেশগুলির মধ্যে রয়েছে ইরাক, লেবানন, আফগানিস্তান, বাহরাইন, ইয়েমেন, সুদান, তুরস্ক, আজারবাইজান, থাইল্যান্ড, জর্জিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া ও ভারত। মার্কিন সিনেটর কার্ল লেভিন জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে প্রয়োজনে সাময়িক পদক্ষেপও গ্রহণ করা যেতে পারে। সেই সম্ভাবনার রাস্তাও খুলে রাখছে আমেরিকা। যে কোনও মূল্যেই ইরানকে পারমাণবিক প্রকল্প শেষ করতে বাধা দেয়া হবে।