সংবাদ কণিকা

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:২৫
প্রক্রিয়াজাত মাংস মৃত্যুর ঝুঁকি বাড়ায় প্রক্রিয়াজাত মাংস খেলে অল্প বয়সেই মৃত্যুর ঝুঁকি বাড়ে। ইউরোপজুড়ে অন্তত ৫ লাখ মানুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। গবেষণায় বলা হয়, প্রক্রিয়াজাত মাংস সমৃদ্ধ খাবার থেকে হূদরোগ এবং ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। আর এ সমস্ত রোগ মানুষের অকালমৃত্যু ডেকে আনতে পারে। বিএমসি মেডিসিন জার্নালে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা বলেছেন, মাংস প্রক্রিয়াজাত করতে যে লবণ এবং রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ১০টি ইউরোপীয় দেশের মানুষের ওপর গড়ে প্রায় ১৩ বছর ধরে এ গবেষণা চালানো হয়েছে। —বিবিসি বিলুপ্তির মুখে আফ্রিকার বন্য হাতি মধ্য আফ্রিকার জঙ্গলে বন্য হাতির সংখ্যা গত ১০ বছরে ৬২ শতাংশ কমেছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী দশকের মধ্যেই এ প্রাণীটি বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ‘ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি’ (ডব্লিউসিএস) এবং পরিবেশ সংরক্ষণে নিয়োজিত বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে পরিচালিত এক গবেষণায় হাতির সংখ্যা কমতে থাকার তথ্য পাওয়া গেছে। স্টারলিং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ন্যাচারাল সায়েন্স থেকে ডব্লিউসিএস-এর বিজ্ঞানী ড. ফিওনা মাইসেলস এবং ড. সামান্থা স্ট্রিংবাগ্রের অধীনে ৬০ জনের একটি দল এ গবেষণায় অংশ নেন। মধ্য আফ্রিকা, কঙ্গো এবং ক্যামেরুনের বন এলাকায় গবেষণাটি পরিচালনা করা হয়। —বিবিসি প্রতিবন্ধীদের জন্য জ্যাকেট জার্মানির হানোফারে তথ্য প্রযুক্তি মেলায় প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ ধরনের জ্যাকেট। এতে অটিস্টিক শিশুদের সামলানোর কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। দেখা যায়, অটিস্টিক শিশুদের নিয়ে মা-বাবাকে অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। এই অবস্থা কাটাতে সাহায্য করবে এমন একটি জ্যাকেট নিয়ে এসেছে সিঙ্গাপুরের কোম্পানি টি-ওয়্যার। এর নাম হচ্ছে ‘কাডল জ্যাকেট’। এই জ্যাকেট পরলে অটিস্টিক শিশুদের মধ্যে এমন একটা আরামদায়ক ভাব আসবে যে তারা অস্থির পরিস্থিতিতে মোটামুটি শান্ত থাকবে। —এএফপি