ভৈরবে ১০টি রেলক্রসিংয়ে গেট নেই

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:২৬
‘সাবধান ইহা একটি অবৈধ গেট, যানবাহন পারাপার নিষেধ’ সাইনবোর্ড টানিয়েই দায় সেরেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভৈরব উপজেলার ১২টি রেল ক্রসিংরের মধ্যে ১০টি রেলক্রসিংয়ে গেট না থাকায় প্রতিনিয়ত শত শত যানবাহন ও লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফলে ওই স্থানে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ভৈরব রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার যে সব রেলক্রসিংয়ে গেট নেই সেগুলো হচ্ছে পৌর এলাকার তাঁতাকান্দি, জগন্নাথপুর দক্ষিণপাড়া, লক্ষ্মিপুর, কালিকাপ্রসাদ ইউনিয়নের খাসহাওলা, আগবরনগর, মিরারচর, আদর্শপাড়া, বাঁশগাড়ি এবং শিবপুর ইউনিয়নের ছনছাড়া এতিমখানা এলাকায় প্রবেশপথে ১টি। রেলক্রসিং এলাকায় সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, ট্রেন আসার সঙ্গে সঙ্গে রেল লাইনের পাশ থেকে চিত্কার শুরু হয়। চিত্কার শুনে লোকজন ও যানবাহন দাঁড়িয়ে পড়ে।