বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জ বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমানকে কর্তব্যে অবহেলার কারণে গত বুধবার ৬ মার্চ ক্লোজড করেছে। সংশিষ্ট সূত্র থেকে জানা যায়, জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীরা গত ৩ মার্চ নন্দীগ্রাম থানার ইউএনও অফিসসহ ১৫টি সরকারি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসা এবং উপজেলা যুবলীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র গাড়ি পুড়িয়ে দেয়াসহ নন্দীগ্রাম প্রেসক্লাব ভাংচুর করে। এসব ঘটনায় প্রশাসন নন্দীগ্রাম থানার ওসিকে ক্লোজড করেছে।
