ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার এভার বানেগাকে নিয়ে চলতি মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইয়ের দল গড়ল আর্জেন্টিনা। গত বৃহস্পতিবার তারকা খচিত দলটি ঘোষণা করা হয়। ফার্নান্দো গ্যাগো ইনজুরিতে পড়ায় বানেগাকে দলে নেয়া হয়েছে। আলেসান্দ্রো সাবেলার দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াও। নয় দেশের দক্ষিণ আমেরিকার গ্রুপে আর্জেন্টিনা শীর্ষে অবস্থান করছে। নয় ম্যাচে আর্জেন্টিনা ২০ পয়েন্ট অর্জন করেছে এবং আরো সাতটি তাদের খেলতে হবে। দক্ষিণ আমেরিকার গ্রুপ থেকে সেরা চারটি দল আগামী বছর ব্রাজিলে সরাসরি বিশ্বকাপ খেলবে। ২২ মার্চ বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনা ভেনেজুয়েলার মোকাবেলা করবে। চারদিন পরেই স্বাগতিক বলিভিয়ার বিপক্ষে লড়াই মেসিদের।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক : সার্জিও রোমেরো, মারিয়ানো এন্ডুজার।
ডিফেন্ডার : পাবলো জাবালেতা, হুগো ক্যামপাগনারো, এজাকুয়েল গ্যারে, ফেডরিকো ফার্নান্দেজ, জোসে বাসান্তা, মার্কোস রোজো।
মিডফিল্ডার : জাভিয়ার মাসচেরানো, এভার বানেগা, ওয়াল্টার মন্টিল্লো, জোসে সোসা, অগুস্ত ফার্নান্দেজ, পাবলো গুইনাজু, অ্যাঞ্জেল ডি মারিয়া।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েন, এজাকুয়েল লাভেজ্জি, রড্রিগো প্যালাসিও, সার্জিও অ্যাগুয়েরো, ফ্রাঙ্কো ডি সান্টো।
