ঈশ্বরদীতে ২৬ কেজি ওজনের কষ্টি পাথরের ১টি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার ভোর রাতে খুলনা হতে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থেকে এ মূর্তি উদ্ধার করা হয়। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক জানান, গোপন সংবাদ পেয়ে তারা ট্রেনটি ঈশ্বরদী ষ্টেশনে আসামাত্র তল্লাশি চালিয়ে মূর্তিটি উদ্ধার করে। ট্রেনের একটি সিটে ব্যাগের ভেতর মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। মূর্তিটির দাম অন্তত ১০ কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঈশ্বরদী জিআরপি থানায় এ ব্যাপারে জিডি করা হয়েছে।
