শোক সংবাদ

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:৪০
নূরজাহান চৌধুরী নূরজাহান চৌধুরী (৭১) স্বামী মরহুম কুতুবউদ্দীন চৌধুরী, বৃহস্পতিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। ধানমন্ডিস্থ নিজ বাসভবনে বাদ আছর জানাজা শেষে আজিমপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ২ কন্যা রেখে গেছেন। নাজিম উদ্দিন আহম্মেদ ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, জেলা জিয়া পরিষদের সভাপতি, বিশিষ্ট আইনজীবী ভালুকা উপজেলার পারুলদিয়া গ্রামের এডভোকেট নাজিম উদ্দিন আহম্মেদ (৬৫) শুক্রবার ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জহিরুল ইসলাম চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের কোরেরপাড় গ্রামের ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. জহিরুল ইসলাম (৪৫) গত বৃহস্পতিবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বাদ জুমা নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।