নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:৪৩
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা সাংবাদিক ফোরাম শুক্রবার ‘কর্মপরিবেশ সমস্যা ও সমাধান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক বার্তা সম্পাদক রাশিদা আমিন। সভায় ফোরাম সদস্যরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রের নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে আলোচনায় নীতি-নির্ধারণী পর্যায়ে নারীর নগণ্য উপস্থিতির প্রসঙ্গটি জোরালোভাবে উঠে আসে। নীতি-নির্ধারণী পর্যায়ে নারীর উপস্থিতি বাড়ানোর বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো জরুরি বলেও তারা মন্তব্য করেন। সভায় অন্যান্যের মধ্যে মাহমুদা চৌধুরী, আরজু আহমেদ ফরিদা ইয়াসমিন, জুনান নাশিত, শারমিন রিনভি, নূরে জান্নাত সীমা, ফাহমিদা চৌধুরী, খাতুনে জান্নাত কনা, আঙুন নাহার মন্টি, রোজিনা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।