সোহরাওয়ার্দী উদ্যান থেকে গল্ফ কোর্স অপসারণ দাবি বাপা’র

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:৪৪
সোহরাওয়ার্দী উদ্যান থেকে গলফ কোর্স অপসারণ এবং ঢাকা ক্লাব ও গণপূর্ত বিভাগের মধ্যে উদ্যানের জমি নিয়ে করা সকল সিদ্ধান্ত বা চুক্তি বাতিল করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়। ‘স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সোহ্রাওয়ার্দী উদ্যান থেকে গল্ফ কোর্স ও অন্যান্য দখলদার উত্খাত’ শীর্ষক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বাপা’র যুগ্ম সম্পাদক মো: শাহজাহান মৃধা’র সভাপতিত্বে মূল বক্তব্য রাখেন বাপা’র সাধারণ সম্পাদক ডা: মো: আব্দুল মতিন।