বিদায় বিষাদ

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২২:০২
এ দেশের বিনোদন সাংবাদিকতার কিংবদন্তি, প্রখ্যাত গীতিনাট্যকার-চিত্রনাট্যকার আহমেদ জামান চৌধুরী গত ৬ মার্চ মৃত্যুবরণ করেন। আহমেদ জামান চৌধুরী শুধু সিনে সাংবাদিকদের কাছেই নয়, চলচ্চিত্র ব্যক্তিত্বদের কাছেও ছিলেন গুরুতূল্য। এ দেশে চিত্রনায়ক রাজ্জাককে নায়করাজ উপাধিটি তিনিই দিয়েছিলেন। এ ছাড়াও চলচ্চিত্রের স্বর্ণালী যুগের প্রধান স্বাক্ষী হিসেবে তার লেখা বিখ্যাত ‘আজাচৌ এর কলাম’ বিনোদন সাংবাদিকতার অন্যতম উদাহরণ। গতকাল এফডিসিতে তার মরদেহ এনে জানাজার পর কান্নায় ভেঙে পড়েন চলচ্চিত্রাঙ্গন। ছবিতে তারই কিছু মুহূর্তে তুলে ধরা হলো। ১. ফুলের অর্ঘ্য অর্পণ করছেন চলচ্চিত্রের তিন কন্যা ববিতা, সুচন্দা ও চম্পা। ২. মিডিয়াকে কান্না জড়িত স্মৃতিচারণ নায়ক রাজের। ৩. শিল্পী সমিতির শ্রদ্ধাঞ্জলী। ৪. পরিচালক সমিতির শ্রদ্ধাঞ্জলী।