প্রথম আইটেম গানটি নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে বলিউডের এ সময়ের অন্যতম আলোচিত নায়িকা সানি লিওনির। টানা প্রায় দুই সপ্তাহ এই গানটিরই রিহার্সাল করেছেন তিনি। এবার ঠিক করা হলো আইটেম গানে কি পড়ে নাচবেন সানি। এই আইটেমে কস্টিউম হিসেবে সানির জন্য শেষ পর্যন্ত বাছাই করা হলো ভারতীয় সংস্কৃতিরই একটি অংশ ঘাগড়া চোলি। পাশের ছবির পোশাকের মতোই একটি পোশাক পড়ে আইটেম গানে পারফর্ম করবেন তিনি। উল্লেখ্য, এই আইটেম গানটি ‘শুটাউট অ্যাট ওয়াডলা’ ছবির জন্য নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি খুব শীঘ্রই মুক্তি পাচে সানি লিওনি অভিনীত দ্বিতীয় ছবি ‘রাগিনি এমএমএস রিটার্নস’।
